রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৪
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

দিল্লির কৃষকদের জন্য কম্বল পাঠাতে চান: ডা. জাফরুল্লাহ

অনলাইন ডেক্স:

ভারতের দিল্লির শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চান  গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এজন্য অনুমতি চেয়ে ভারতীয় হাই কমিশনারকে চিঠি দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে চিঠিটি বারিধারায় ভারতীয় হাইকমিশন অফিসে হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

ভারতীয় হাইকমিশনারকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী চিঠিতে লিখেছেন, গণস্বাস্থ্য কেন্দ্র একটি দাতব্য ট্রাস্ট, যা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তা বাংলাদেশের ফিল্ড হসপিটাল নামে পরিচিত ছিল। বাংলাদেশের ফিল্ড হসপিটাল তৎকালীন পূর্ব পাকিস্তান সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘরে অবস্থিত ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে ভারতের উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ।

চিঠিতে আরো লেখা হয়েছে, আমরা জানতে পেরেছি, নয়াদিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। ফলে ৩৭ জন কৃষক সম্প্রতি মারা গেছেন। মুক্তিযুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতা স্বরূপ নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতিদের হাতে তৈরি দুই হাজার কম্বল দিতে চাই।

‘আগামী ৩০ ডিসেম্বর অথবা আপনার সুবিধাজনক যে কোনো তারিখে নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হব- লিখেছেন ডা. জাফরুল্লাহ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা