শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২০
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

আমিরাতে ভ্রমণ ভিসায় সুখবর

  অনলাইন ডেস্ক::

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভিসায় আসা যাত্রীদের দূতাবাস বা কনস্যুলেটের সত্যায়ন কিংবা সুপারিশ প্রয়োজন হবে না।

রোববার (১৭ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে নতুন এ কার্যক্রম। বাংলাদেশ দূতাবাস আবুধাবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভ্রমণ ভিসায় আসা ব্যক্তিদের কাজের সুযোগ তৈরি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অসংখ্য প্রবাসী ব্যবসায়ীরা তাদের আত্মীয়-স্বজন বা নিকটজনদের ভিজিট ভিসায় এসে রেসিডেন্স ভিসা করে প্রতিষ্ঠানের জনবল সঙ্কট নিরসনের চেষ্টা চালিয়ে আসছিলেন।

কিন্তু বাংলাদেশের বিমানবন্দরগুলোতে ভ্রমণ ভিসাধারীদের বাধা দেয়ায় প্রতিবাদে মুখর হয়ে উঠে প্রবাসী ব্যবসায়ীদের সংগঠনগুলো। পরে ভিজিট ভিসাধারীদের দূতাবাসের সত্যায়ন বা সুপারিশের শর্ত জুড়ে দেওয়া হয়।

দীর্ঘ দিন পর সেই শর্ত প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ দূতাবাস। ফলে ভিজিট ভিসায় আমিরাতে যাওয়ার পর রেসিডেন্স ভিসায় কাজের সুযোগ পাবেন অনেক বাংলাদেশি।

দূতাবাস থেকে সত্যায়ন বা সুপারিশ বন্ধ করে দেয়া হলেও বাংলাদেশের ইমিগ্রেশনে ফের বৈরী আচরণের শিকার হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন প্রবাসীরা।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা