মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫০
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

ভারতের কর্ণাটকে টেম্পো-ট্রাকের সংঘর্ষ, নিহত ১১

অনলাইন ডেস্ক::

ভারতে কর্ণাটকে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ধারওয়াদ জেলায় একটি যাত্রীবাহী টেম্পোর সঙ্গে ট্রাকের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের দেয়া তথ্যমতে, এদিন ছুটি থাকায় সকালে একটি টেম্পোতে ধারওয়াদ হয়ে গোয়া যাচ্ছিলেন দাবাঙ্গেরের নারীদের একটি ক্লাবের সদস্যরা। গন্তব্যে পৌঁছানোর আগেই জাতীয় মহসড়ক-৪-এ উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে টেম্পোর। এতে ঘটনাস্থলেই ১১ জন প্রাণ হারান।

ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। প্রতক্ষ্যদর্শীরা জানান,  দুর্ঘটনাকবলিত স্থানটি সরু হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। তারা রাস্তা চওড়া করার দাবিও তুলেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা