বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৫
শিরোনাম :
তালাশ বিডি’র রিপোর্টার আসলামকে হত্যার হুমকি দেয়ায় পেশাদার সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ শীতে কাঁপবে উত্তরের জনপদ; তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে আপিল বিভাগ আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে ; হাজী জসীম উদ্দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা খোঁজ নিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে সবুজ রঙের গাড়িতে করে ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া- বললেন আমি গর্বিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

অমর একুশে বইমেলা নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক::

অমর একুশে বইমেলা নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। বাংলা একাডেমি খোলাসা করে জানায়নি কিছুই। বই ছাপা নিয়েও সিদ্ধান্তহীনতায় আছেন প্রকাশক। হতাশ লেখকরাও।

ফেব্রুয়ারি মানেই প্রাণের মেলা। পায়ে পায়ে সবার গন্তব্য বইমেলা প্রাঙ্গণ। ক্যালেন্ডারের পাতায় আসছে ফেব্রুয়ারি, কেবল তোড়জোড় নেই সেই আয়োজনের। বাঙালির মননশীলতা, সৃষ্টিশীলতার এই উৎসব থমকে আছে অদৃশ্য এক শক্রর কাছে। বাংলা একাডেমি প্রথমে ভার্চুয়াল, পরে সময় পেছানোর কথা বললেও এখন পর্যন্ত স্পষ্ট করতে পারেননি, আদৌ হবে কিনা মেলা? আর বইমেলার সঙ্গে চরম অনিশ্চয়তায় এই খাতের সাথে যুক্ত সব পক্ষ।

জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, ‘প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসলাম কিন্তু দেখা গেল বইমেলাটি হচ্ছে না। তখন কিন্তু প্রকাশকদের ক্ষতির পরিমাণটা বেড়ে যাবে।’

লেখকদের দাবি, খুব দ্রুতই বই আয়োজনের তারিখ জানানো হোক। স্বাস্থ্যবিধি মেনেই হোক বইমেলা।

লেখক হাবিব আনিসুর রহমান বলেন, ‘শুধু বই বেচা-কেনা কিন্তু বইমেলা নয়। বইমেলা মানে সমস্ত বাঙালির একটা আবেগের ব্যাপার। বইমেলা হওয়া উচিৎ, সেটা যেভাবে হোক না কেন।’

মেলা হবে কি হবে না, এই দোটানায় যখন সবাই, আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক তখন জানালেন, বইমেলা বাতিলের সিদ্ধান্ত হয়নি।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী বলেন, ‘বইমেলা স্থগিত হয়েছে বাতিল হয়নি। পরবর্তীতে আমরা কখন শুরু হবে পরিস্থিতি, পরিবেশ বিবেচনা করে আমরা সেটা ঘোষণা করব।’

প্রতিবছরের মতো এবারও বইয়ের পাতায় বুঁদ হবে পাঠক, বাঙালির প্রাণের মেলায় প্রাণের সম্মিলন হবে, এমটাই সবার প্রত্যাশা।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা