বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩০
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

বাইডেনের অভিষেকে চমক দিচ্ছে টুইটার

অনলাইন ডেস্ক::

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকে চমক দিচ্ছে টুইটার। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, হোয়াইট হাউসের প্রাতিষ্ঠানিক টুইটার অ্যাকাউন্টগুলো জো বাইডেন প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এদিনই প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছে হোয়াইট হাউসের প্রাতিষ্ঠানিক টুইটার অ্যাকাউন্টগুলো হস্তান্তর করবে টুইটার।

টুইটার হোয়াইট হাউসের যেসব প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট বাইডেন প্রশাসনের কাছে হস্তান্তর করবে, সেগুলোর মধ্যে রয়েছে- হোয়াইট হাউসের অ্যাকাউন্ট (@WhiteHouse), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অ্যাকাউন্ট (@POTUS), যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের অ্যাকাউন্ট (@VP), যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির অ্যাকাউন্ট (@FLOTUS) ও প্রেস সেক্রেটারির অ্যাকাউন্ট (@PressSec)।

টুইটার জানিয়েছে, অ্যাকাউন্টগুলো যখন বাইডেন প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে, তখন তাতে আর আগের প্রশাসনের (ডোনাল্ড ট্রাম্প) অনুসারীরা (ফলোয়ার) স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকবেন না। অর্থাৎ অ্যাকাউন্ট হস্তান্তর হলেও তার অনুসারী স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে না।

টুইটার জানিয়েছে, নতুন অ্যাকাউন্ট অনুসরণের ব্যাপারে তারা ব্যবহারকারীদের নোটিফিকেশন দেবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা