শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৪
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

লঞ্চের ধাক্কায় পন্টুনে দাঁড়িয়ে থাকা যাত্রীর পা বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক::

ভোলার দৌলতখান উপজেলায় ঢাকাগামী এমভি ফারহান-৫ লঞ্চের ধাক্কায় পন্টুনে দাঁড়িয়ে থাকা কোহিনুর বেগম (৪০) নামের এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে দৌলতখান লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। আহত কোহিনুর বেগম ওই উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. সালাউদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো হাতিয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এমভি ফারহান-৫ লঞ্চটি দৌলতখান লঞ্চঘাটে যাত্রী উঠানোর উদ্দেশ্যে ঘাটে ভেড়ানোর প্রস্তুতি নেয়। এ সময় লঞ্চটি বেপরোয়াগতিতে এসে পন্টুনে দাঁড়িয়ে থাকা যাত্রী কোহিনুর বেগমকে ধাক্কায় দেয়।

এতে তার বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠান।

দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সিফাত জানান, রোগীর বাম পায়ে আঘাত লেগে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

দৌলতখান থানার ওসি মো. বজলার রহমান বলেন, নারীটি লঞ্চে উঠতে গিয়ে আহত হয়েছেন। পরে লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। তবে আমাদের কাছে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা