শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৫
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

বরিশালে মোবাইল কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক::

বরিশালে মোবাইল ফোন কিনে না দেয়ায় মাহফুজা খানম (১৫) নামে দশম শ্রেণীর এক ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামে এ ঘটনা ঘটে।

মাহফুজা ওই গ্রামের ইউসুফ হাওলাদারের কন্যা এবং বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি মোবাইল ফোন কিনে দেয়ার জন্য মাহফুজা তার মা ও বাবার কাছে বায়না ধরে। কিন্তু বাবা-মা মোবাইল কিনে দেননি। এ কারণে শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে অভিমান করে পরিবারের সবার অজান্তে মাহফুজা ঘরে থাকা কীটনাশক পান করে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অভিভাবকরা। আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশালে নেওয়ার পথে দুপুর ২টার দিকে মাহফুজা মারা যায়।

ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী মডেল থানার তদন্ত অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা