শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৬
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

করোনায় সাংবাদিক আফজালের মৃত্যু

অনলাইন ডেস্ক::

করোনায় আক্রান্ত হয়ে চ্যানেল নাইনের সাবেক প্রতিবেদক আফজাল মোহাম্মদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ বৃহস্পতিবার নিজ জেলা পঞ্চগড়ে নিয়ে যাওয়া হবে।

টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন আফজাল মোহাম্মদ। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিজেসি।

এছাড়াও আফজালের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা