শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৪
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

ভারত থেকে ভ্যাকসিন কিনতে ১ হাজার ২৭৪ কোটি টাকা অনুমোদন

অনলাইন ডেস্ক::

করোনা প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিনতে ১ হাজার ২৭৩ কোটি ৫৫ লাখ টাকার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। প্রতি ডোজ টিকা কত দামে কেনা হচ্ছে জানতে চাইলে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

এদিকে ভ্যাকসিন আমদানিসহ আনুষঙ্গিক খরচের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুকূলে ইতোমধ্যে দুই দফায় প্রায় ১ হাজার ৪৫৫ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থমন্ত্রী বলেন, সরকার করোনা মোকাবিলায় ভ্যাকসিন প্রয়োগকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ ভ্যাকসিন সরকারিভাবে আমদানির উদ্যোগ চূড়ান্ত হয়েছে। পাশাপাশি গ্যাভি-কোভ্যাক্সের আওতায় আরও সাড়ে তিন কোটি ডোজ টিকা পাওয়া যাবে।

এ সময় ১৮ বছর বয়সের ঊর্ধ্বে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা