শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪২
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

ট্রাম্পকে শত্রুর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতে হবে’

অনলাইন ডেস্ক::

যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনবিচ্ছিন্ন এবং হতাশাগ্রস্ত বলে আখ্যায়িত করেছেন মার্কিন হামলায় নিহত ইরানি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি।

ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে  একটি পোস্ট দেন জয়নাব।

এতে তিনি বলেন, মিস্টার ট্রাম্প- আপনি আমার বাবাকে হত্যা করেছিলেন এই আশায় যে, আপনি নিজেকে যেকোনভাবে হোক বীর হিসেবে তুলে ধরবেন কিন্তু তার পরিবর্তে এখন আপনাকে পরাজিত, গণবিচ্ছিন্ন এবং হতাশাগ্রস্ত হতে হয়েছে; আপনাকে এখন প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকতে হবে।

জয়নাব সোলাইমানি আরও বলেন, শহীদ জেনারেল সোলাইমানি প্রতিনিয়ত ট্রাম্পকে তাড়া করে ফিরবেন আর ট্রাম্পকে শত্রুর ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতে হবে।

২০২০ সালের একবারে শুরুতে ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা।

হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরও ৮ কমান্ডার শহীদ হন। এই হত্যাকাণ্ড বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করে। নিন্দার ঝড় উঠে সর্বত্র।

কাসেম সোলাইমানিকে হত্যার বর্ণনা নিজেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোলাইমানির ওপর মার্কিন বাহিনীর ড্রোন হামলার সময় তিনি নিজে মনিটরিং করছিলেন বলেও জানিয়েছেন সদ্য পরাজিত এ মার্কিন প্রেসিডেন্ট।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা