শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৭
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ

অনলাইন ডেস্ক::

নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক আলোচিত এবং সমালোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাদের নাম সুপারিশ করা হয়েছে নোবেল কমিটির কাছে, তাদের মধ্যে ট্রাম্প ছাড়াও আছেন জলবায়ু পরিবর্তন ঠেকানোর আন্দোলনে বহু প্রচারিত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ।

শুধু ট্রাম্প্র নয় এ তালিকায় রয়েছেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনিও।

এছাড়াও আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও তার ‘কোভ্যাক্স’ কর্মসূচি এবং ‘ন্যাটো’ জোটের নাম। সুপারিশ পেয়েছে জাতিসংঘের শরণার্থী সংগঠন ‘ইউএনএইচসিআর’-এরও।

রয়টার্স জানায়, রোববার (৩১ জানুয়ারি) ছিল নোবেল কমিটির কাছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা