শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৪
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

বরিশালে নিখোঁজ যুবকের মরদেহ ঝালকাঠিতে উদ্ধার

অনলাইন ডেস্ক::

ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদী থেকে রাসেদুল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাণ-আরএফএল কোম্পানির বরিশাল ডিপোতে স্টোরকিপার পদে চাকরি করতেন ওই যুবক।

রোববার (৩১ জানুয়ারি) রাতে সুগন্ধা নদীর বারইকরণ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এদিকে, স্বজনদের অভিযোগ রাসেদুলকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি বরিশাল থেকে রাসেদুল নিখোঁজ হন। সাত দিন পর রোববার ঝালকাঠির নলছিটি উপজেলার বারইকরণ এলাকায় সুগন্ধা নদীর তীরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ রাত ১০টার দিকে পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত রাসেদুলের পকেটে থাকা মোবাইল ফোনের সিম চালু করে পরিচয় পাওয়া যায়। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপরে নিহতের বড় ভাই ফটিক হাওলাদার ঝালকাঠি এসে মরদেহ শনাক্ত করেন। রাশেদুলকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে দাবি নিহতের বড় ভাইয়ের।

এ ব্যপারে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান নিহতের ভাই ফটিক হাওলাদাল। নিহত রাসেদুলের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শ্রীপুর উপজেলার সায়দাবাক গ্রামে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা