সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৬
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

মাদারীপুরে বাস চাপায় পথচারীর মৃত্যু, বাসে আগুন

অনলাইন ডেস্ক::

মাদারীপুরে বাসাচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ঘাতক বাসটিকে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয়রা। সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ফারুক মুন্সী রাজৈর উপজেলার বিদ্যানন্দী গ্রামের জাফর মুন্সীর ছেলে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন ফারুক। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। উল্টোপথে আসা তুরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফারুকের মৃত্যুতে ঘাতক বাসটি ভাংচুর শুরু করলে বাসের ভেতরে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে যায়। বাস থেকে তাড়াহুড়ো করে সব যাত্রী নেমে যান। পরে বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সদর মডেল থানা পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর পর স্থানীয় কিছু ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসটি উল্টোপথে যাবার সময় এ দুর্ঘটনা ঘটে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা