শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৩
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

রাজস্ব খাতের শিক্ষকদের ভ্যাকসিন নিবন্ধনের নির্দেশ

অনলাইন ডেস্ক::

সরকারের রাজস্ব খাতের শিক্ষকদের করোনার টিকা গ্রহণের জন্য নিবন্ধন ও এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনায় ৫ ফেব্রুয়ারি মধ্যে অনলাইনে টিকা গ্রহণের রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) উপ-পরিচালক মো. রুহুল আমিন (সাধারণ প্রশাসন) স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কেবল যারা রাজস্ব খাত থেকে বেতন-ভাতা পান তারাই কেবল করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

এর আগে কোভিড-১৯ মোকাবিলায় টিকা গ্রহণ প্রসঙ্গে চিঠি দিয়েছে মাউশি। চিঠিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইছমত উল্লাহ।

এতে বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপেক্ষিতে এ বিভাগ ও এর আওতাধীন সব অধিদফতর-দফতর-সংস্থায় কর্মরত যেসব কর্মকর্তা-কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন ভাতা গ্রহণ করেন তাদেরকে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা