সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৫
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

অনলাইন ডেস্ক::

চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশা আর ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র থেকে মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শীতে দরিদ্র ও ছিন্নমুল মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টের মধ্যে দিনযাপন করছে। রেল স্টেশনের প্লাটফর্মে শীতের রাতে কষ্টে রাত পার করছে দরিদ্র ও ছিন্নমূল মানুষ গুলো।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল ইসলাম জানান, এ শীত মৌসুমে জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শৈত্যপ্রবাহ বেশ কয়েক দিন থাকতে পারে। ঠান্ডা বাতাসের কারণে মানুষের দুর্ভোগ বেশি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা