বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:১৯
শিরোনাম :
তালাশ বিডি’র রিপোর্টার আসলামকে হত্যার হুমকি দেয়ায় পেশাদার সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ শীতে কাঁপবে উত্তরের জনপদ; তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে আপিল বিভাগ আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে ; হাজী জসীম উদ্দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা খোঁজ নিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে সবুজ রঙের গাড়িতে করে ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া- বললেন আমি গর্বিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

করাচিতে টিকটক তৈরির সময় চারজনকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক::

পাকিস্তানের করাচিতে এক নারীসহ চার টিকটকারকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ভোরে করাচির গার্ডেন এলাকায় আংক্লেসারিয়া হাসপাতালের কাছে এ হত্যাকাণ্ড ঘটে। খবর ডনের।

সিটি সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ সরফরাজ নওয়াজ শেখ বলেন, নিহত চারজনই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকতেন, বিশেষ করে টিকটকে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনকে শনাক্ত করা গেছে। তারা হলেন মুসকান ও আমির। তারা বন্ধু ছিলেন।

ওই কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, মুসকান ফোন করে সোমবার দিবাগত রাতে আমিরকে দেখা করতে বলেন। আমির একটি গাড়ি জোগাড় করে বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় রেহান ও সাজ্জাদকে নিয়ে যান।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, চারজনই রাতে শহরে ঘুরে বেড়ান এবং সে সময় আমির ও মুসকান টিকটক ভিডিও তৈরি করেন। ভোররাত পাঁচটার দিকে আংক্লেসারিয়া হাসপাতালের কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হামলার শিকার হন তারা। গাড়ির ভেতরে নারীকে গুলি করে হত্যা করা হয় আর বাকি তিনজন পুরুষকে গাড়ির বাইরে গুলি করা হয়। তাদেরকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়ির কাছে নাইনএমএম পিস্তলের গুলির খোসা পাওয়া গেছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, রেহান ও সাজ্জাদ ইতিহাদ টাউন এলাকায় ফাঁকা গুলি ছুড়ে টিকটক ভিডিও তৈরি করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হলে পুলিশ এই দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। কিন্তু এই হত্যাকাণ্ড ব্যক্তিগত বিরোধের জের ধরে হতে পারে বলে তিনি মনে করছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা