বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৯
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

তুষারপাতের ১২২ বছরের রেকর্ড ভাঙল নিউজার্সিতে

অনলাইন ডেস্ক::

তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইন্ডিয়ানাপোলিস, আইওয়াসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। ১শ’ ২২ বছরের মধ্যে তুষারপাতের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে নিউজার্সিতে।

যুক্তরাষ্ট্রের আইওয়াতে তুষারপাতের ফলে সেখানকার পরিস্থিতি অবনতি হচ্ছে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বরফে গাড়ি ধীরগতিতে চলায় কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। ঘরের বাইরে বের হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনলাইনে খাবারের অর্ডারেও মিলছে না ঠিকঠাক সরবরাহ।

নিউজার্সির অবস্থা আরও খারাপ। এবার তুষারপাতে ১২২ বছর পর নতুন করে রেকর্ড গড়লো অঙ্গরাজ্যটি। আবহাওয়া বিভাগ জানায়, তিনদিনের তুষারঝড়ে ৯০ দশমিক ১৭ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। এর আগে ১৮৯৯ সালে এই তুষারপাতের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৬ দশমিক তিন ছয় সেন্টিমিটার।

এদিকে, ইন্ডিয়ানাপোলিস অঙ্গরাজ্যে তুষারঝড়ের প্রভাবে সাগরের উপকূলে পানি বরফে পরিণত হচ্ছে। বরফের স্তুপ জমে ভাসছে সেখানে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা