শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৩
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

প্রতিবন্ধী হয়েও নিরাপত্তাকর্মী হয়েছেন মাদ্রাসা প্রতিষ্ঠাতার ছেলে

 বরিশাল প্রতিনিধি ::

হাত ও পা দুটোতেই সমস্যা নিজের চলা-ফেরা করতেই অনেকটা কষ্টহয়। সরকারের প্রতিবন্ধী তালিকায় নামও রয়েছে। নিয়মিত ভাতা পান তিনি। তারপরও বাবার ক্ষমতাবলে মাদ্রাসার রক্ষার দায়িত্ব ( নিরাপত্তাকর্মী) হিসেবে চাকরি পেয়েছেন। দায়িত্ব পালন না করতে পারলেও নিয়মিত বেতন তুলছেন তিনি। বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিন হারতা মমিন উদ্দিন দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠা

তা অধ্যাক্ষ মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান তালুকদার নিজের ক্ষমতার বলে দূর্নীতির আখরায় পরিনত করছে মাদ্রাসাটি । প্রতিবন্ধী ছেলে রমজান তালুকদারকে নিরাপত্তাকর্মীর চাকরি দিয়ে নিয়মিত বেতন তুলছেন।এছাড় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অর্থ আদায়, বরাদ্দের টাকা লোপাট, ছাত্র ছাত্রীদের কাছথেকে বাড়তি অর্থ আদায়সহ শিক্ষকদের সাথে অসৌজন্য মূলক আচনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মাদ্রাসার চতুর্থ শ্রেনীর এক কর্মচারী বলেন, তিনি মাদ্রাসার বিভিন্ন বরাদ্দের লুটপাট করেন এবং ম্যানেজিং কমিটির কাছেও এর জবাবদিহিতা করেন না। কেউ কিছু বল্লে চাকরি খেয়ে ফেলবেন বলে হুমকী দেয় তিনি।

হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরেন রায় বলেন, তার ছেলে রমজান সরকারী তালিকাভূক্ত প্রতীবন্ধী। সে নিয়মিত ভাতা পান তবে প্রতিবন্ধীরা নিরাপত্তাকর্মী হতে পারবে কি পারবে না সেটা জানা নাই।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যাক্ষ সিদ্দিকুর রহমান বলেন, আমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যাক্ষ আমার যা ইচ্ছে হবে এখানে আমি সেটাই করতে পারি। আর আমার ছেলে এখানে সরকারী ভাবে তার অভিজ্ঞতায় চাকরী পেয়েছে।

তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজকের প্রথম পর্ব

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা