বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৩
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

উইন্ডিজ সিরিজে ভারতীয় দল ঘোষণা

ডেক্স রিপোর্ট :   টোয়েন্টি, তিনটি ওয়ানেডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে বিশ্বকাপের সেমিতে ছিটকে যাওয়া দলটি।
বিশ্বকাপের পরপরই ভারতীয় মিডিয়ায় অধিনায় পরিবর্তনের গুঞ্জণ উঠলেও শেষ পর্যন্ত তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে থাকছেন বিরাট কোহলি। আরেক আলোচিত ক্রিকেটার মহেন্দ্র ধোনি থাকছেন না কোন স্কোয়াডেই। ধোনির বিকল্প হিসেবে ঋসভ পান্তকে তিন ফরম্যাটেই উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে।
এছাড়া নতুন মুখ হিসেবে দলে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী পেসার নবদীপ সাইনি। ডানহাতি এই পেসার টি-টোয়েন্টি আর ওয়ানডে স্কোয়াডে আছেন। পেসার ভুবনেশ্বর কুমার টি-টোয়েন্টি, ওয়ানডের স্কোয়াডে থাকলেও নেই টেস্টের স্কোয়াডে। অন্যদিকে শুধু টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে পেসার জসপ্রিত বুমরাহকে।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ভারতের সফর। টেস্ট সিরিজ দিয়ে ক্যারিবিয়ান সফর শেষ করবে বিরাটবাহিনী।
টি-টোয়েন্টি স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়ার্স আইয়াার, মানিশ পান্ডে, ঋষব পান্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহর, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার, নবদীপ শাইনি।
ওয়ানডে স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়ার্স আইয়ার, মানিশ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুগবেন্দ্র চাহাল, কেদার যাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নবদীপ শাইনি।
টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, রোহিত শর্মা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা