শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩০
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

মঙ্গলবার ঘন কুয়াশায় ১১টি ফ্লাইট নামতে পারেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

বিজলী ডেস্ক::

ঘন কুয়াশার কারণে ১১টি আন্তর্জাতিক ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। প্রায় ৬ ঘণ্টা পর সকাল আটটা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাত দুইটার পর থেকে ঘন কুয়াশা ছিল। এটি বাড়তে থাকে। এ জন্য ১১টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

কামরুল ইসলাম জানান, ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি যাত্রীবাহী ও ১টি ছিল কার্গো বিমান ছিল। তবে আজ সকাল আটটার পর থেকে আবার এসব উড়োজাহাজ ফেরত আসতে শুরু করেছে।

তিনি আরও বলেন, মূলত অভ্যন্তরীণ ফ্লাইটগুলো রাতে থাকে না। আর আজ সকালে এসব উড়োজাহাজের চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা