বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫০
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

৫ হাজার ৫৪ নার্সের পদায়ন

বিজলী ডেক্স:: স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের অধীন সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগপ্রাপ্ত নার্সদের পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ রোববার (১০ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি) মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৩ মে´র মধ্যে নবনিয়োগপ্রাপ্ত এবং পদায়নকৃত কর্মকর্তাদের পদায়নকৃত কার্যালয়ে যোগদানপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে ইতিপূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত যোগদান পত্রের নমুনা অনুসরণ করতে হবে।

চাকরিতে যোগদানপত্র কর্মকর্তাদের ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এই মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে তিনি নিজের বা পরিবারের অন্য সদস্যদের জন্য কোনো যৌতুক নেবেন না এবং কোনো যৌতুক দেবেন না।

দ্য গভর্নমেন্ট সার্ভিস কন্টাক্ট রুলস ১৯৭৯ এর ১৩(১)অপু বিধি অনুযায়ী সব স্থাপনার স্থপতি সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র প্রার্থীকে চাকরিতে যোগদানের সময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে জমা দিতে হবে। নিয়োগপ্রাপ্ত নার্সিং কর্মকর্তারা কর্তৃপক্ষের নির্দেশ মতো করোনা হাসপাতাল প্রতিষ্ঠার সময় দায়িত্ব পালন করবেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা