শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৯
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

ত্রাণের স্বচ্ছতা নিশ্চিতে কঠোর সরকার: ওবায়দুল কাদের

বিজলী ডেক্স::

ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের শুদ্ধি অভিযান এখনো চলমান। যারা দলীয় পরিচয়ে অনিয়ম করবে তাদের কোন রকম ছাড় দেয়া হবে না।

আজ সোমবার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের

তিনি বলেন, করোনার বিস্তার রোধ করতে সরকার চিকিৎসা ক্ষেত্রেও সক্ষমতা বাড়িয়েছে।

সেতুমন্ত্রী বলেন, সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি হিসেবে নতুন ডাক্তার ও নার্স যুক্ত হওয়ায় করোনা প্রতিরোধ লড়াইয়ে নতুন গতির সঞ্চার হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশ যখন করোনার  করাল গ্রাসে বিপর্যস্ত  তখন জনগণের প্রত্যাশা ছিলো বিএনপি ত্রাণ সাহায্য নিয়ে অসহায় মানুষদের দাঁড়াবে কিন্তু  তারা তা না করে  তাদের নেতাকর্মীদের ঈদ উপহার কিনে দিচ্ছে,  এই দুর্যোগে যা কোন ভাবেই প্রত্যাশা নয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা