মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪১
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

স্বার্থান্বেষী মহল কাল্পনিক অপপ্রচার চালাচ্ছে: কাদের

করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে কাল্পনিক ও

উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

ওবায়দুল কাদের।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির অপপ্রচার থেকে সতর্ক থাকতে হবে।
দলের ত্রাণ উপকমিটি আয়োজিত করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণের আগে শুক্রবার (১৫ মে) সকালে
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে এসব কথা বলেন কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা পরিস্থিতিতে ‘ক্রাইসিস ম্যানেজার’
হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও দক্ষতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ’৭৫- পরবর্তী ইতিহাসে নজিরবিহীন।
তিনি বলেন, ইতোমধ্যেই যারা মৃত্যুবরণ করেছেন, ঢালাওভাবে বলা হচ্ছে সবাই করোনায় মৃত্যুবরণ
করেছেন, প্রকৃতপক্ষে মৃত্যুর পর পরীক্ষা করে দেখা যাচ্ছে কেউ পজিটিভ এবং নেগেটিভ দুটোই আসছে।
কিন্তু এসব মৃত্যু নিয়েও অনেকে মিথ্যাচার করছেন।
সেতুমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির
অপতৎপরতায় লিপ্ত। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইস্ট করে অপপ্রচার তথা গুজব চালাচ্ছেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।
এছাড়াও ১ কোটি মানুষের মাঝে রেশন কার্ড চালু করা হয়েছে এবং ৫০ লাখ মানুষের মাঝে নগদ সহায়তা
কর্মসূচি চালু করা হয়েছে।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা