রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৫
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

সউদী আরবের প্রধান মুফতি বলেছেন, ঈদের নামাজ মুসলিমরা ঘরেও পড়তে পারবেন

সউদী আরবের গ্রান্ড (প্রধান) মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ বলেছেন, ঈদের নামাজ মুসলিমরা ঘরেও পড়তে পারবেন।তিনি বলেন, করোনা ভাইরাস মহামারিতে সারা বিশ্বই দুর্যোগের মধ্যে পড়েছে এবং মসজিদগুলো যখন বন্ধ করার বাধ্যবাধকতা তৈরি হয়েছে, তখন ঘরেও নামাজ পড়া জায়েজ। -আল আরাবিয়া

সউদী আরবের স্থানীয় গণমাধ্যমের সাথে আলাপকালে গতকাল রবিবার তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নামাজ একাকীও পড়তে পারবেন অথবা জামাতেও পড়তে পারবেন। পবিত্র রমজান মাসের শেষে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আগামী ২৩ মে চাঁদ দেখা গেলে (বাংলাদেশে ২৪ মে)ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, মুসলিমদের উচিৎ ঈদের প্রথম দিন সূর্যোদয়ের পর ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে ঈদের নামাজ এং দোয়া সম্পন্ন করা । সউদী আরবের ধর্ম মন্ত্রণালয় করোনাভাইরাস থেকে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মক্কা, মদীনা ও অন্যান্য মসজিদে জামাতে নামাজ পড়া রহিত ঘোষণা করেছে।
প্রধান মুফতি ঈদের নামাজের পূর্বে ফিতরা দেয়ার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিশ্বাসযোগ্য ত্রাণ প্রতিষ্ঠানে ফিতরা দেয়া যাবে বলে তিনি মতামত দেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে ও নিরাপত্তাশঙ্কা থেকে সারা পৃথিবীতে যখন মসজিদের দরজা মুসল্লীদের জন্য বন্ধ রয়েছে, ঠিক এমন সময়ে মুফতি আবদুল আজিজ আল শেখ এই ফাৎওয়া প্রদান করলেন। মুসলিমরা এখন জামাতে নামাজ পড়লেও নিরাপদ দূরত্বে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর জন্য তিনি বলেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা