শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৫
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

জনসমাগম ঠেকাতে বরিশালে মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত

বিজলী ডেক্স: বরিশালে একসঙ্গে অতিরিক্ত মুসল্লির জনসমাগম ঠেকাতে নগরী ও জেলার মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইমাম সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বৈঠক করে এ সিদ্ধান্তের কথা জানান।

জেলা প্রশাসক জানান, করোনার প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের জামাত খোলা মাঠে করা যাবে না। এজন্য তিনি বৃহস্পতিবার ইমাম ও মসজিদ কমিটির নেতৃবৃন্দর সঙ্গে আলোচনা করেন। ওই সভায় সিদ্ধান্ত হয়েছে ঈদের দিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রতিটি মসজিদে একাধিক ঈদের জামাত করা যাবে। মুসল্লিদের উপস্থিতি দেখে পরিস্থিতি বিবেচনায় মসজিদ কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ঈদ জামাতে সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি ও জামে কশাই মসজিদের ইমাম কাজী আব্দুল মান্নান বলেন, জেলা প্রশাসনের নির্দেশ মেনে নগরীর সুপরিচিত মসজিদগুলোতে ২টি থেকে ৪টি পর্যন্ত ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। কশাই মসজিদে ৩টি এবং এবায়দুল্লাহ মসজিদে ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কাজী আব্দুল মান্নান বলেন, জেলা প্রশাসকের নির্দেশ তিনি বেশিরভাগ মসজিদের ইমামদের জানিয়ে দিয়েছেন। যাতে করে সংশ্লিষ্ট মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা