মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৯
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

মুলাদী উপজেলা চেয়ারম্যান এর ব্যক্তিগত উদ্যেগে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান

মুলাদী প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে অসহায় কর্মহীন মানুষের মাঝে মুলাদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু ব্যক্তিগত উদোগে ১৫০০ জনের মধ্যে খাদ্য সামগ্রী ঈদ উপহার ও ৫০০ জনের মধ্যে নগদ অর্থ প্রদান করেছেন। আজ ২৩ মে শনিবার দুপুর ১টায় মুলাদী উপজেলা পরিষদ চত্তরে পৌরসভার ৯টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ঈদ উপহার(খাদ্য সামগ্রী) ও নগদ অর্থ প্রদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, মুলাদী থানা অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা, মুলাদী উপজেলা কৃষি অফিসার রেজাউল হাসান, মুলাদী পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আলমগীর হিরন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, উপজেলা কৃষক লীগের সভাপতি আঃ বর মুন্সী, মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান, সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী, মুলাদী বন্দরে বিশিষ্ট ব্যবসায়ী হাজী আজাহার উদ্দিন ফকির, উপজেলা আওয়ামীলীগ নেতা জিউয়াল করিম মোল্লা, গাছুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, কাজি মনির হোসেন. জুয়েল খান, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি অহিদ খান, সম্পাদক তরিকুল ইসলাম হিরন, উপজেলা ছাত্রলীস সভাপতি জুয়াবায়ের আহমেদ জুয়েল, পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা ছাত্রলীগ যুগ্ন সম্পাদক মেহেদী হাসান ইমাম সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবক লীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ, মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন, এশিয়া টিবির মুলাদী উপজেলা প্রতিনিধি আবু হানিফ, সাংবাদিক রেজা হাওলাদার, রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন আমার উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঈদ উপহার (খাদ্য সামগ্রী) প্রায় ৪০ হাজার পরিবারের মধ্যে পৌছে দেওয়া হয়েছে। আজ আমি ব্যক্তিগত ভাবে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) ও নগদ অর্থ প্রদান করেছি। আপনার ঘরে থাকুন, সুস্থ থাকুন, প্রয়োজন ছাড়া বাহিরে যাবে না।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা