বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৬
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

ধুনটে বজ্রপাতে দুই ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় বজ্রপাতে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওই দুই ব্যবসায়ী হলেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামের মোকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৪০) এবং একই গ্রামের নেদু খানের ছেলে ফজর আলী (৪১)।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, হাফিজুর রহমান কাঁচামাল ব্যবসায়ী ও ফজর আলী মনোহারি ব্যবসায়ী। আজ সাগাটিয়া গ্রামে সাপ্তাহিক হাটে খোলা জায়গায় মাটিতে পাশাপাশি বসে বাজারের অন্যান্য ব্যবসায়ীর সঙ্গে ওই দুই ব্যবসায়ী মালামাল বিক্রি করছিলেন। এ সময় হঠাৎ করেই দমকা ঝোড়ো হাওয়া ও ঝড়–বৃষ্টি শুরু হয়। ঝড়–বৃষ্টির একপর্যায়ে বজ্রপাতে দুই ব্যবসায়ী অজ্ঞান হয়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সালাউদ্দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যবসায়ী হাফিজুর রহমান ও ফজর আলীকে মৃত ঘোষণা করেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা