শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৭
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

বরিশালে মুলাদী উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

বিজলী ডেক্স: :

বরিশাল  জেলার মুলাদী উপজেলার বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল মান্নান নামের ওই কৃষক গরু নিয়ে মাঠে যাবার সময় পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলের মারা যান তিনি। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছে। আব্দুল মান্নান মুলাদীর ছবিপুর ইউনিয়নের পশ্চিম চর ভেদুরিয়া গ্রামের বাসিন্দা। ওসি ফয়েজ আহম্মেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে গরু নিয়ে মাঠে যাবার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলের মারা যান। এদিকে, পশ্চিমা লঘুচাপ ও আসন্ন কালবৈশাখীর প্রভাবে বুধবার সকাল ৮টা থেকে বরিশালে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। আবহাওয়া অফিসের তথ্য মতে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বরিশালে ৫০ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে বজ্রবৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। অপরদিকে, হঠাৎ মুষলধারে একটানা বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কে পানি জমে গেছে। করোনাভাইরাসের ভয় আর বৃষ্টিপাতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাড়ির বাহিরে বেড় হচ্ছেন না। সড়কগুলোতে যানবাহন চালাচলও সীমিত রয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা