শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২২
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

ফেসবুকে ওসি প্রদীপের উপদেশ ভাইরাল!

বিজলী ডেক্স:

মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশের একটি উপদেশ ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে লেখা রয়েছে, প্রিয় অভিভাবক, আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দেয়া আপনার নৈতিক দায়িত্ব। নজর রাখুন সে কার সাথে মেলামেশা করছে।

এখন প্রতিদিনই প্রকাশ হচ্ছে ওসি প্রদীপ কুমার দাশের অপকর্মের ফিরিস্তি। সোশ্যাল মিডিয়াতেও বিস্তর চর্চা হচ্ছে তাকে নিয়ে। এর পরিপ্রেক্ষিতেই তার উপদেশ সম্বলিত বিলবোর্ডের ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে শামলাপুরের পাহাড়ি এলাকা থেকে শুটিংয়ের কাজ শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পুলিশের হেফাজতে আছেন প্রদীপ কুমারসহ ৯ আসামি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা