বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০১
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

সবাইকে পেছনে ফেলে সমর্থকদের সেরা সাদিও মানে

বিজলী অনলাইন ডেক্স:
পিএফএ সমর্থকদের ভোটে প্রিমিয়ার লিগের মৌসুম-সেরা খেলোয়াড় হয়েছেন লিভারপুলের ফরোয়ার্ড সাদিও মানে

মো সালাহ, ভার্জিল ফন ডাইক, জর্ডান হেন্ডারসন…সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগ মৌসুমে লিভারপুলের হয়ে ভালো খেলা ফুটবলারের তালিকাটা লম্বাই। তবে এ মৌসুমে সাদিও মানে ছিলেন এক কথায় অনন্য। তিন দশকের অপেক্ষা শেষ করে ইংল্যান্ডের প্রথম বিভাগ ফুটবলের শিরোপা জিতেছে লিভারপুল। ক্লাব রেকর্ড ৯৯ পয়েন্ট পেয়ে লিভারপুলের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন সেনেগালিজ ফরোয়ার্ড।

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন মানে। পিএফএ সমর্থকদের ভোটে প্রিমিয়ার লিগের মৌসুম-সেরা খেলোয়াড় হয়েছেন লিভারপুলের ফরোয়ার্ড। পুরস্কারটির জন্য ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ৬ জন। মানের সঙ্গে এই তালিকায় ছিলেন লিভারপুলের দুই ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। তালিকার বাকি তিনজন লেস্টার সিটির ফরোয়ার্ড জেমি ভার্ডি ও ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং।

সবাইকে অবাক করে তালিকায় রাখা হয়নি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরস্কার জয়ী হেন্ডারসন। তালিকায় ছিলেন না প্রিমিয়ার লিগের বর্ষসেরা পুরস্কার জেতা ম্যান সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাও।

লিভারপুলের শিরোপা জয়ের মৌসুমটিতে প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচের মধ্যে ৩৫টিতেই খেলেছেন মানে। এই ৩৫ ম্যাচে সেনেগালিজ ফরোয়ার্ড করেছেন ১৮টি গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯ গোল।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা