মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৮
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

ধোনির সম্মানে বিদায়ী ম্যাচ আয়োজন করবে ভারত

  স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিসহ একাধিক শিরোপা জয় করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাবেক এই সফল অধিনায়ক এভাবে চুপিসারে বিদায় নেবেন তা আদৌ কেউ কল্পনাই করেননি। ধোনি ভক্তরা তো নয়-ই! হয়তো তার শত্রুরাও চাননি ধোনি এভাবে বিদায় বলে আড়ালে চলে যাবেন।

তার এ বিদায় বলে আড়ালে চলে যাওয়া মোটেও মেনে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বেশ কিছু কর্মকর্তা। তারা চাচ্ছেন ধোনি না চাইলেও তার সম্মানে যেন বিদায়ী ম্যাচের আয়োজন করা হয়।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, দেশের জন্য ধোনি অনেক কিছু করেছে। ওর অবদান ভুলে যাওয়ার মতো নয়। ওকে কিছু ফিরিয়ে দেয়া আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আমরা একটা বিদায়ী ম্যাচ আয়োজন করতে চাইছি। আইপিএলের মধ্যেই কথা বলব। ও যদি নাও চায়, তবুও আমাদের তো কিছু একটা করতেই হবে।

ধোনির জন্মস্থান ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আবদার করেছেন রাঁচিতে আয়োজন করা হোক মহেন্দ্র সিং ধোনির বিদায়ী ম্যাচ। তিনি বলেছেন, আমাদের রাজ্যের প্রিয়সন্তানকে আমরা আর ভারতের নীল জার্সিতে দেখতে পাব না। কিন্তু আমাদের মন এখনও ভরেনি। তাই আমি চাই ধোনি ওর ঘরের মাঠ রাঁচিতেই আন্তর্জাতিক ক্রিকেটের বিদায়ী ম্যাচটা খেলুক।

এফটিপি অনুযায়ী চলতি বছরে ভারতের মাঠে কোহলিদের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। আরব আমিরাতে আইপিএল শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। তাই ধোনির বিদায়ী ম্যাচ কীভাবে আয়োজন করা হবে তা নিয়ে বিপাকেই পড়তে হচ্ছে বিসিসিআইকে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা