বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৩
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

কেরানীগঞ্জে চোলাই মদ তৈরীর কারখানার সন্ধান: আটক দুই

বিশেষ প্রতিনিধি (ঢাকা):

ঢাকার কেরানীগঞ্জে চোলাই মদ তৈরীর একটি কারখানা সন্ধান পেয়েছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে মডেল থানার শাক্তা ইউনিয়নের করিম হাজীর গ্রাম থেকে এই মদ তৈরীর কারখানায় অভিযান চালান হয়।এসময় মদ তৈরীর সকল সরঞ্জামসহ ২১০ লিটার চোলাই মদ জব্দ করা হয় ।আটককৃতরা হচ্ছে পবন মদক(৪০) ও হরিরাম মদক(২০)। তাদের দুইজনের বাড়ি শাক্তা ইউনিয়নের শিকারীটোলা গ্রামে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা শাক্তা ইউনিয়নের আটি বাজারের পাশে করিম হাজীর গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরীর কারখানাটি উদ্ধার করা হয়। র্কাখানা থেকে চোলাই মদ তৈরীর সকল সরঞ্জামসহ ২১০ লিটার মদ জব্দ করা হয়। এসময় হাতেনাথে পবন মদক ও হরিরাম মদকসহ দুই মাদক কারবারীকে আটক করা হলেও বাকী তিনজন পালিয়ে যায়। আটককৃতরা দীর্ঘদিন যাবত ওই কারখানাটিতে চোলাই মদ তৈরী করে গোপনে ব্যবসা চালিয়ে আসছিল।এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, আমার থানা এলাকায় যেখানেই মাদকের সন্ধান সেখানেই পুলিশের অভিযান।মাদকের সাথে কোন আপোষ নাই। মডেল থানাকে অবশ্যই মাদক মুক্ত করা হবে।

 

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা