শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৯
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

অপহরণের ৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

বিজলী অনলাইন ডেক্স:

টাঙ্গাইলের সখীপুরে অপহরণের সাত দিন পর স্কুলছাত্রীকে নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণ ও বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করে আজ বুধবার কারাগারে পাঠিয়েছে পুলিশ।

কারাগারে পাঠানো ওই যুবকের নাম রুবেল সরদার (২৫)। তিনি ওই ছাত্রীকে অপহরণ ও তাকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলার প্রধান আসামি। রুবেল সরদার নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বাসিন্দা। অপহৃত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গত সোমবার সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণ মামলাটি করেন।
পুলিশ জানায়, রুবেল সরদার এর আগে তিনটি বিয়ে করেছেন। কবিরাজ পরিচয়ে মেয়েটির মায়ের চিকিৎসা করাতে গিয়ে ওই পরিবারের সঙ্গে সখ্য গড়ে তোলেন তিনি। দুই সপ্তাহ আগে মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে রুবেলের প্রতি ক্ষুব্ধ হন তাঁর মা–বাবা। ফাঁকা পেয়ে ১৮ আগস্ট রাতের বেলা মেয়েটির মুখ চেপে ধরে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান রুবেল ও তাঁর সহযোগীরা। মেয়েটির চিৎকারে পরিবারের লোকজন ছুটে গিয়ে অপহরণকারীদের আটকাতে পারেননি। ঘটনার ছয় দিন পর সোমবার মেয়েটির বাবা সখীপুর থানায় মামলা করেন।
মেয়েটির বাবা বলেন, ‘মান–সম্মানের ভয়ে আমরা প্রথমে মেয়েটিকে উদ্ধারে ওই ছেলের মুঠোফোনে কথা বলার চেষ্টা করি। অবশেষে নিজস্ব চেষ্টায় ব্যর্থ হলে আমরা বাধ্য হয়েই থানা-পুলিশের শরণাপন্ন হয়েছি।’
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) অমল কুমার বলেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আদালত মেয়েটির জবানবন্দি রেকর্ড করেছেন। আসামি রুবেল সরদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা