সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৪
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

রাজধানীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ঢাকা বিশেষ প্রতিনিধি :

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় এক বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন-আসমত আলী (৪৫) ও ফারজানা (৩০)। আজ শুক্রবার সকালে ওই স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।

নাখালপাড়ায় ভাড়া থাকতেন আসমত ও ফারজানা দম্পতি। বাসা লাগোয়া একটি অফিসে কাজ করতেন ফারজানা।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসমতকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এবং ফারজানাকে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। ফারজানার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা