শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৫
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

২৪ ঘণ্টায় পরীক্ষা কমলেও শনাক্ত বেড়েছে: ৫ই সেপ্টেম্বর

বিজলী অনলাইন ডেক্সঃ

আজ ৫ই সেপ্টেম্বর দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস শনাক্ত করার নমুনা পরীক্ষা কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ের শনাক্তের হার বেড়েছে। একই সময়ে মারা গেছেন ৩৫ জন, আগের দিনের চেয়ে মৃত্যু বেড়েছে।

সব মিলিয়ে দেশে ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জনের করোনা শনাক্ত হলো। সব মিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৪৪৭ জন।

আজ শনিবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১০ জন নারী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ ১ হাজার ৬৬১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৪৭টি নমুনা। এর আগের দিন ১৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮টি নমুনা।

দেশে করোনায় প্রথম সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে গত ৮ মার্চ। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা