শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৮
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

তথ্যপ্রযুক্তি আইনের মামলা থেকে বরিশালের ৬ সাংবাদিককে অব্যাহতি

তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলা থেকে বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকা সময়ের বার্তার সম্পাদক প্রকাশকসহ ৬ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল আদালত। সোমবার নির্ধারিত তারিখে সংবাদকর্মীরা আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন রাখেন। দীর্ঘ এক ঘণ্টার শুনানী শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন সাংবাদিকদের মামলাটি থেকে অব্যাহতি দিয়ে আদেশ ঘোষণা করেন।

মামলা থেকে অব্যাহতিপ্রাপ্ত ৬ সাংবাদিক হচ্ছেন- দৈনিক পত্রিকা সময়ের বার্তার সম্পাদক প্রকাশক এম লোকমান হোসাঈন, নিবাহী সম্পাদক ফরহাদ হোসেন ফুয়াদ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রিয়াজ চৌধুরী, বার্তা সম্পাদক আল-আমিন গাজী এবং কম্পিউটার অপারেটর মো. বেলাল হোসেন।

সাংবাদিকদের আইনজীবী মো. কাওসার হোসাইন  জানান, বরিশাল চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামাণিকে বিরুদ্ধে নথি জালিয়াতির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ২০১৯ সালের ১৯ মার্চ এই ৬ সাংবাদিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতের নাজির কামরুল ইসলাম বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন। আজ সোমবার নির্ধারিত দিনে মামলাটি থেকে ৬ সাংবাদিককে অব্যাহতি চেয়ে আবেদন রাখলে আদালত তা পর্যালোচনা করেন। এবং দীর্ঘ শুনানী শেষে তাদের মামলাটি থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা