রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৮
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

আ.লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না: ওবায়দুল কাদের

অনলাইন ডেক্সঃ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সবসময় জনগণের আবেগ-ভালোবাসা ও আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং কাজকর্মে তা প্রতিফলন করে। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না; ষড়যন্ত্রের বরদাশত করে না। বরং আওয়ামী লীগই বারবার ষড়যন্ত্রের রাজনীতির শিকার হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ মানবিকতা ও উদারতা দেখিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিনে (নির্বাহী আদেশে) মুক্তি দিয়েছেন। বিএনপি যদি এই উদারতাকে দুর্বলতা ভাবে, তবে তারা ভুল করবে। তিনি বলেন, অবশ্য বিএনপি জনগণের প্রতি আস্থাহীন হয়ে বারবার ভুল করে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি অবৈধ পথে চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের অলিগলি খুঁজে বেড়াচ্ছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা