রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩২
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্টদাতা আটক

বিজলী ডেক্স:

চলমান ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক পোস্ট দেওয়ায় শেখ মোহাম্মদ সারাফ নাওয়ার (১৯) নামে এক জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

গতকাল শনিবার রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ধর্ষণের প্রতিবাদ বিরোধী কুরুচিপূর্ণ পোস্টের দুই কপি স্ক্রিনশট উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-৩) এএসপি মুশফিকুর রহমান তুষার জানান, চলমান ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১ এর সাইবার মনিটরিং টিম ফেসবুকে ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া কয়েকটি আইডি শনাক্ত করতে সক্ষম হয়।

তিনি জানান, নজরদারীতে দেখা যায়, চলমান প্রতিবাদকে উসকে দিতে একটি ফেসবুক আইডি থেকে ধর্ষণে উদ্বুদ্ধ করে উসকানিমূলক পোস্ট দিয়ে বিকৃত মানসিকতা প্রকাশ করে আসছে।

রাজধানীর খিলক্ষেত বোনসাই বাংলা খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ সারাফ নাওয়ারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আটক নাওয়ার মোহাম্মদপুর এলাকার স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা