বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৬
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

বরিশাল নগরীতে সরকারি দপ্তরে (বিএডিসি) তিন সাংবাদিক’র উপর হামলা…..!!

বিশেষ প্রতিবেদক ::

বরিশাল নগরীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলাভিশন টিভি চ্যানেলের বরিশাল প্রতিনিধি শাহিন হাসান, স্থানীয় ভোরের অঙ্গীকার পত্রিকার সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন এবং সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক আর.এ শুভ। গতকাল রবিবার (১ই নভেম্বর) সন্ধায় বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড,কেডিসি এলাকায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন,বীজ বিপনন বরিশাল এর উপ-পরিচালক এর কার্যালয়ে এ ঘটনা ঘটে। সুত্র জানায়, দীর্ঘদিন ধরেই ঐ অফিসে কর্মরত হিসাব সহকারী নাহিদ চাকরির পাশাপাশি সরকারি বীজ বিক্রির সাথে জড়িত। এ নিয়ে বিভিন্ন সময় ডিলারদের সাথে নাহিদের বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় গতকাল বেশ কয়েকজন ডিলারের সাথে নাহিদের গন্ডগোল চলার বিষয়টি জানতে পেরে তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছুটে যান উল্লেক্ষিত সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ তুলতে গেলে নাহিদের নেতৃত্বে অফিসে অবস্থানরত অন্যান্য কর্মচারী-কর্মকর্তারা সাংবাদিকদের উপর হামলা চালায় এবং প্রধান গেট আটকে তাদের অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ করেন সাংবাদিকরা। তাদের হামলায় সাংবাদিক শাহিন হাসান,ইমরান হোসেন এবং এম আর শুভ আহত হন। সংবাদ পেয়ে বরিশালে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ছুটে গিয়ে অবরুদ্ধ অবস্থা থেকে আহত সাংবাদিকদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে প্রেরন করেন,পরবর্তীতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা