বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:১২
শিরোনাম :
তালাশ বিডি’র রিপোর্টার আসলামকে হত্যার হুমকি দেয়ায় পেশাদার সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ শীতে কাঁপবে উত্তরের জনপদ; তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে আপিল বিভাগ আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে ; হাজী জসীম উদ্দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা খোঁজ নিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে সবুজ রঙের গাড়িতে করে ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া- বললেন আমি গর্বিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

বরিশালে সুকান্ত আব্দুল্লাহ নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

আজ ০৬ নভেম্বর শুক্রবার বরিশাল নগরীর ধান গবেষনা সড়কে বালুর মাঠে সুকান্ত আব্দুল্লাহ স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের শুভ উদ্ভোধন সম্পন্ন হয়েছে। ধান গবেষনা সড়কের যুব সমাজের উদ্দ্যেগে এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।আয়োজক কমিটির সভাপতি পাবেল হাওলাদার জানান বর্তমান সমাজে তরুনরা খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে তাই তাদেরকে খেলাধুলার প্রতি উৎসাহ প্রদানের জন্যই মূলত এমন আয়োজন করা হয়েছে।কমিটির সদস্য ইমন জানান মনোবল বাড়াতে ক্রিকেটের জুড়ি নেই তাই আমাদের এই সল্প পরিসরে আয়োজন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। এবারের টুর্নামেন্টে সর্বমোট ২৪টি দল অংশ নিচ্ছে এবং ৪ গ্রুপে বিভক্ত করা হয়েছে। রাত ৮ ঘটিকায় বালুর মাঠে উদ্ভোধনী ম্যাচে দুরন্ত রাইডার্স বনাম শেরে বাংলা স্মৃতি মুখোমুখি হয়। প্রথমে দুরন্ত রাইডার্স দলের অধিনায়ক আব্দুর রহমান টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং নির্ধারিত ৮ ওভারের খেলায় শেরে বাংলা স্মৃতি মাত্র ১৮ রানে গুটিয়ে যায় ইনিংস।১৯ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায়।দলের পক্ষে শাকিল ৩টি এবং রহমান ২ টি ও রাকিব ২ টি উইকেট লাভ করে এবং সর্বোচ্চ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় শাকিল। দুরন্ত রাইডার্সের ৬ উইকেটের বিশাল জয়ে অভিনন্দন জানিয়েছেন বিজলীবার্তা পরিবারের সদস্যবৃন্দ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা