রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৪
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

ঝালকাঠিতে পানিতে ডুবে ১২ বছরের কন্যা শিশুর মৃত্যু

ঝালকাঠী প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে পানিতে ডুবে টুম্পা আক্তার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বড়ইয়া ইউনিয়নের মধ্য উত্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে। টুম্পা ওই এলাকার মো. আল-মামুনের মেয়ে ও চল্লিশ কাহনিয়া ফোরকানিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মনিরউজ্জামান বলেন, দুপুরে পাশের বাড়ির পুকুরে গোসল করতে যায় টুম্পা। এ সময় ওই পুকুরে আরও লোকজন গোসল করছিল। টুম্পার দাদা ইসাহাক হাওলাদার তখন ওপরে দাঁড়িয়ে ছিলেন। গোসল করার একফাঁকে টুম্পা ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে টুম্পাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বিকেলে হাসপাতাল থেকে টুম্পার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আজ বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা