রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৮
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে সহায়তা করেন কুষ্টিয়ার দুই মাদ্রাসার শিক্ষক

অনলাইন ডেক্সঃ
দুই মাদ্রাসা শিক্ষকের সহযোগিতায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খ. মহিদ উদ্দিন।

রবিবার (৬ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে একথা জানান খুলনা রেঞ্জের ডিআইজি।

তিনি বলেন, “সিসি টিভি ফুটেজ থেকে শণাক্ত করে গ্রেফতারকৃত দুই শিক্ষার্থীর কাছ থেকে পাওয়া তথ্যে আরও দুজন মাদ্রাসা শিক্ষকের সম্পৃক্ততার ভিত্তিতে তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। তদন্তের একটি অধ্যায়ের সন্তোষজনক যায়গায় আমরা পৌঁছেছি। ধৃত চারজনের কাছ থেকে আমরা যথেষ্ট তথ্য জানতে পারব বলে আশা রাখি। ধৃত ৪ জন এখন পুলিশের হেফাজতে রয়েছেন।”

গ্রেপ্তারকৃতরা হলেন- ইবনে মাকসুদুল মাদ্রাসার ছাত্র আবু বক্কর ও নাহিদ  এবং মাদ্রাসা শিক্ষক মো.আলামিন ও মো.ইউসুফ আলী।

উল্লেখ্য, গত শুক্রবার (৪ঠা ডিসেম্বর) কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের আঁধারে ওই ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। বিষয়টি জানাজানির পর পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে আওয়ামী লীগসহ বেশকিছু সহযোগী সংগঠন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা