শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৯
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

‘সরকারকে জনগণ ক্ষমা করবে না’-ফখরুলের বক্তব্যের জবাব দিলেন কাদের

  অনলাইন ডেস্ক::

সরকারকে জনগণ ক্ষমা করবে না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হা-না ভোটের মাধ্যমে যারা ভোটডাকাতি শুরু করেছিল, রাতের বেলাায় কারফিউ গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র শিখিয়েছিল, তাদেরকে জণগণ এখনও ক্ষমা করেনি। আর ক্ষমা করেনি বলেই বিএনপি ক্রমশঃ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ওবায়দুল কাদের শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। বিএনপির সব কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধ নিচ্ছে জীবন্ত মানুষ আর সম্পদ পুড়িয়ে।  জনগণ তাদের ক্ষমা করেনি বলেই এখনও অতীতের অপরাধের প্রায়শ্চিত্ত করছে।

তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগেই অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার সুযোগ সবচেয়ে বেশি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা