সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৯
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্যের পদত্যাগ

অনলাইন ডেস্ক::

সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে দেবাশীষ ভট্টাচার্য নিজেই এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছি। গতকাল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছি।’

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের রাষ্ট্রের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা দায়িত্ব পালন করে থাকেন।

এর আগে চলতি বছরেই দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছিলেন।

২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। এর মধ্যে ৩১ জন নতুন নিয়োগ, ৩২ জনকে পুনরায় নিয়োগ ও ৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা