বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৩
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

প্রথম করোনা ভ্যাকসিন নেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর

অনলাইন ডেস্ক::

দেশের প্রথম করোনার ভ্যাকসিন নেওয়ার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার যেখান থেকে টিকা আনবে সেই টিকাই নিতে চান তিনি। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকেই টিকা আনা হচ্ছে অন্য আর কোথাও থেকে এই মুহূর্তে টিকা আনা হচ্ছে না বলে জানান তিনি।

ক্রয় সংক্রান্ত সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের ৯ টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগের আওতায় সেরাম ইনস্টিটিউট থেকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ১ হাজার ২৭১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৩ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে অনুমোদন দেওয়া হয় সভায়।

শিল্পমন্ত্রণালয়ের ১০, ১১ ও ১২ তম লটে মোট ৮৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আনা হবে। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাটে ৩ টি সেতু নির্মাণ প্রকল্পে ২৪৪ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৮৪৬ টাকার ক্রয় অনুমোদন দেয়া হয়।

এছাড়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ৮০ কোটি ২৪ লাখ ৮০৩ টাকা ব্যয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে ২০ তলা আবাসিক ভবন প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা