বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৩
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

এক্সক্যাভেটরে মাটিতে মিশে গেল শতাধিক অবৈধ স্থাপনা

অনলাইন ডেস্ক::

শেষ হলো বিআইডব্লিউটিএ’র চারদিনব্যাপী শক্তিশালী উচ্ছেদ অভিযান। গুঁড়িয়ে দেওয়া হয়েছে রাজধানীর বুড়িগঙ্গা পাড় দখল করা কামরাঙ্গীরচর এলাকার প্রায় ৩শ স্থাপনা। যার মধ্যে শ’খানেক ছিল বিশাল বিশাল অট্টালিকা। উচ্ছেদ করা জায়গায় শিগগিরই বসানো হবে স্থায়ী সিমানা পিলার।

তবে স্থানীয়দের অভিযোগ, সরকারের অন্যান্য সংস্থার ভুলের কারণেই তাদের গুণতে হল কোটি টাকার মাশুল।

একের পর এক গুঁড়িয়ে দেয়া হচ্ছে বিশাল বিশাল অট্টালিকা। শক্তিশালী এক্সক্যাভেটরের তাণ্ডবে মাটিতে মিশে যাচ্ছে নদীর জায়গা দখল করা শত শত স্থাপনা। বুড়িগঙ্গার উত্তর পাড় দখলমুক্ত করতে চলমান অভিযানের শেষ দিনের সকালে কামরাঙ্গীরচরের এ অংশটি পরিণত হয় ধ্বংসস্তূপে। শুরুতেই নতুন স্থায়ী সীমানা পিলারের মধ্যে থাকা দুটি তিনতলা, ১টি ৫ তলা ও ১টি ৬ তলা ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়। স্থানীয়দের দাবি, দখলদাররা জমি বিক্রি করে দিয়েছে। পরে সরকারিভাবে সীমানা পিলার বসানোর পরই তারা স্থাপনা নির্মাণ করেন।

গত চারদিনে এলাকার প্রায় ৩শ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে জানিয়ে বিআইডব্লিউটিএ জানায়, ২০১২ সালে স্থাপিত ভুল পিলারগুলো সরিয়ে এখন স্থায়ী সীমানা পিলার বসানো হবে।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মো গুলজার আলী বলেন, ২০১২ সালের স্থাপিত এই সীমান পিলার নিয়ে বিআইডব্লিউটিএ আপত্তি জানালে, দাবি অনুযায়ী নদী কমিশন,মন্ত্রণালয়,বিআইডব্লিউটিএ একসঙ্গে বসে সিদ্ধান্ত প্রদান করেছে ভুল পিলারগুলো সরিয়ে এখন স্থায়ী সীমানা পিলার বসানো হবে।

উচ্ছেদ না করা সরকারি স্কুল ও মসজিদটি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অন্যত্র স্থানান্তর করা হবে বলেও জানায় বিআইডব্লিউটিএ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা