বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৪
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

কৃষি গবেষকদের বয়স বৃদ্ধি-প্রণোদনা দেবে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক::

নিবিড় গবেষণার স্বার্থে কৃষি গবেষকদের বয়সসীমা বৃদ্ধি ও প্রণোদনা দিতে চায় সরকার। মানসম্মত কৃষি উৎপাদন বাড়াতে আরও বেশি গবেষণা প্রয়োজন। স্থাপন করতে হবে আঞ্চলিক গবেষণাগার।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশিত ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরই কৃষি উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। যার কারণে ১৯৯৮ সালে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, কৃষিক্ষেত্রের উন্নয়ন জাতির পিতা শুরু করেছিলেন। বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর-সেটি বঙ্গবন্ধু উপলব্ধি করতেন বলে তিনি কৃষিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা