বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৬
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

গুজব প্রতিরোধে মুলাদী থানার উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

তালুকদার খোকন, মুলাদীঃ

মুলাদী থানা প্রশাসনের উদ্দ্যেগে গুজব প্রতিরোধে গতকাল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায় সারা বাংলাদেশে যখন গুজবে কান দিয়ে মানুষ ছেলে ধরা গলাকাটা সন্দেহ হত্যার মতো ঘটনা ঘটিয়েছে এমন অপ্রিতীকর ঘটনা মুলাদী ও আর কোথাও যাতে না ঘটে সেই লক্ষে সচেতনের জন্য গতবুধবার সকাল ১১ ঘটিকায় একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালেটি মুলাদী পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহীদ আলতাফ মাহমুদ অডিটেরিয়ামে এসে বেলা ১১.৩০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুলাদী উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারন সম্পাদক তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার,বরিশাল নাইমুর রহমান, ভাইস চেয়ারম্যান সবুজ কাজী, মুলাদী থানা অফিসার ইনচার্জ জিয়াউল হাসান, সরকারী মুলাদী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহম্মেদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের ব্যাক্তিবর্গ। বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রী ও জনসাধারনে উদ্দেশ্য বলেন আপনার গুজবে কান দিবেন, গুজব ছড়াবেন না দেশে কোথাও গলা কাঁটা কিংবা ছেলেধরার অস্তিত্ব পাওয়া যায়নি একটি গোষ্টি দেশকে অশান্ত করার জন্য এ গুজবটি ছড়াচ্ছে, কাউকে সন্দেহ হলে পুলিশ কে জানাবেন আইন নিজের হাতে তুলে নিবেন না।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা