সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১০
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

ট্রেড ইউনিয়নের মানববন্ধন বরিশালে

বিজলী ডেক্স:: শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, নগদ অর্থ সহায়তা দেওয়া এবং ত্রাণ ব্যবস্থাপনায় অনিয়ম, দুর্নীতি ও পক্ষপাতিত্ব দূর করাসহ ১০ দফা দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১১ মে) বেলা ১১টায় বরিশাল নগরের সদররোডে এ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটি।

বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.কে আজাদ, জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, নৌ-যান শ্রমিক ফেডারেশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার প্রমুখ।

ট্রেড ইউনিয়নের ডাকা কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে অংশ নেয় বরিশাল মহানগর রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনয়ন, বরিশাল জেলা নির্মাণ শ্রমিক ইউনয়নসহ ১০টি শ্রমিক সংগঠন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা