শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৫
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

চিঠি দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবী, যশোর ডিবি’র জালে আটক ১

বিজলী ডেক্স: যশোর বানিয়াবহু গ্রামের বাসিন্দা ও সাতক্ষীরা কলারোয়া ইউএনও গাড়ীর ড্রাইভার মোঃ আজিজুল হকের কাছে চিঠি দিয়ে ২লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। না দিলে জীবননাশের হুমকির দেয়। এই ঘটনায় শুক্রবার যশোর ডিবি পুলিশের জালে চক্রের সদস্য আটকা পড়েছে।

ধৃত আসামী যশোর তেঁতুলিয়া গ্রামের মহসিন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেন এর আদালতে কাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানায়, চাঁদাবাজ সন্ত্রাসীরা চাঁদার টাকা নিয়ে রূদ্রপুর-সাড়োলিয়াগামী রাস্তার দক্ষিণপার্শ্বে তেতুলিয়ায় যাবার নির্দেশ দেয়। খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশ মোতাবেক ডিবি’র ওসি মারুফ হোসেন ডিবি’র এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে ছদ্মবেশে একটি দল ঘটনাস্থলে যাায়। তাঁরা হাতেনাতে চাঁদাবাজ সন্ত্রাসীকে আটক করে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা